স্বতন্ত্র ইউনিয়নের দাবি

অধিকারবঞ্চিত মতলব উত্তরের চরাঞ্চলের মানুষ

শেখ ওমর ফারুক, মতলব উত্তর (চাঁদপুর)

অধিকারবঞ্চিত মতলব উত্তরের চরাঞ্চলের মানুষ

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর চরাঞ্চলের মানুষ নাগরিক অধিকারবঞ্চিত হয়ে পড়েছে। শিক্ষা, চিকিৎসাসহ নাগরিক অধিকারবঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে চরাঞ্চলের মানুষ ।

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর পশ্চিম পাড়ে প্রায় ৩০ হাজার লোকের বসবাস। তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্ভোগের অবসানে স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবি জোরালো হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে জানা যায়, মেঘনা নদীর পশ্চিম পাড়ে তিনটি ইউনিয়নের আওতাভুক্ত সাতটি ওয়ার্ডে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। এ অঞ্চলের ১০টি মৌজায় রয়েছে বাহেরচর, চর ওয়েস্টার, চরকাশিম, বোরচর, উত্তর বোরচর, দক্ষিণ বোরচর, দিয়ারা বোরচর, নাপিতমারা, নাছিরাচর ও চর ওমেদসহ মোট আটটি গ্রাম।

বর্তমানে এসব চরাঞ্চল মোহনপুর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড; এখলাশপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড; জহিরাবাদ ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত; কিন্তু ইউনিয়ন পরিষদের মূল কার্যালয়গুলো নদীর ওপারে বা দূরবর্তী স্থানে হওয়ায় সাধারণ মানুষের জন্য সেবাগ্রহণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, স্থানীয় লোকজনের জনমত, নাগরিক সেবাসহ অন্যান্য মৌলিক চাহিদা সংবলিত দাবি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে, তা তদন্তের মাধ্যমে যদি যুক্তিযুক্ত মনে করে তাহলে স্বতন্ত্র ইউনিয়ন পরিষদ গঠন করা যেতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন