পরিবর্তনের জন্য তরুণদের কাজ করতে হবে : সারজিস আলম

পরিবর্তনের জন্য তরুণদের কাজ করতে হবে : সারজিস আলম
ছবি: আমার দেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘যে রাজনৈতিক দল নিজেদের ১৫৮ জন নেতাকর্মীকে হত্যা করতে পারে, তাদের হাতে কোনো অবস্থাতেই দেশ ও জনগণ নিরাপদ থাকতে পারে না।’

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘জুলাই জাগরণ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ কর্মসূচির আয়োজন করে।

সারজিস আলম বলেন, দেশের জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি দাবি করেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভোটের রায় বাস্তবায়ন, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, দেশের মানুষের জানমাল ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে একটি জবাবদিহিমূলক ও জনমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা প্রয়োজন। এ লক্ষ্যেই এনসিপি দেশব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরছে।

অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন