রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাবা-মাকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে আসামবস্তি এলাকার সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাকিবুল ইসলাম (২৫)। তিনি অটোরিকশাচালক রফিকুল ইসলাম ও গৃহবধূ রাখাই ইসলামের বড় ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলে সাকিবুলের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তার মা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের বাবা-মাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

