সাজেকে ভয়াবহ আগুনে পুড়ল ১৫ রিসোর্ট

সাজেকে ভয়াবহ আগুনে পুড়ল ১৫ রিসোর্ট

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে ১৫টি রিসোর্ট পুড়ে গেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, দুপুর পৌনে ১টার দিকে প্রথমে ইকো ভ্যালি রিসোর্টে আগুন লাগে। মুহূর্তেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে আগুন নেভানোর চেষ্টা চালান সেনাবাহিনীসহ স্থানীয়রা। বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের লোকজন রওনা দিয়েছে। এরই মধ্যে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

হিলভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা বলেন, আগুন নেভাতে সেনাবাহিনী ও স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছেন। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছাতে দুই ঘণ্টা লাগবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন