নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার সমন্বায়ক তারকেশ্বর দেবনাথ নান্টুর বিরুদ্ধে সমবায় ব্যাংকের দোকান অবৈধ ভাবে দখল ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নোয়াখালী সমবায় ব্যাংকের সহ-সভাপতি বেলাল হোসেন।

বিজ্ঞাপন

নোয়াখালী সমবায় ব্যাংকের সদস্যদের বান্যারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমবায় ব্যাংকের সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব আপেল। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের হিসাব রক্ষক আকবর হোসেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিস্টের দোসর তারেকেশ্বর নান্টু রেজিস্ট্রেশন বিহীন ভুয়া সমিতির নামে নোয়াখালী সমবায় ব্যাংকের দুটি কক্ষ দখল করে আছে। গত ৩০ এপ্রিল সমবায় ব্যাংকের লোকজন অবৈধভাবে নান্টু'র দখলে থাকা কক্ষ দুটি পুনরুদ্ধার করে।

সোমবার সকালে তারেকেশ্বর নান্টু ও তার দোসররা কক্ষগুলো পুনরায় জবর দখলের চেষ্টা চালায়। ওই সময় সমিতির লোকজন তাদের বাধা দেয়। কিন্তু আওয়ামী ফ্যাসিস্টের দোসর বাহিনী জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলকে জড়িয়ে মিথ্যাচার করে। মূলত নান্টু বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার গুজব ছড়িয়ে ব্যক্তিগত ফায়দা হাসিলের অপচেষ্টা করছে।

বক্তারা অভিযোগ করেন, ‘নান্টু তৃতীয় পক্ষ থেকে সমবায় ব্যাংকের দু’টি দোকান ভাড়া নেয়। এরপর নিজেকে দোকানের মালিক দাবি করে। একপর্যায়ে সমবায় সমিতিকে ঘর ভাড়া দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু দোকান ঘরের মালিকানার বৈধ কোনো কাগজপত্র তার নামে নেই। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার নাম ভাঙ্গিয়ে কক্ষ দু’টি পুনরায় দখলের চেষ্টা চালাচ্ছে। সমবায় মার্কেটের দোকানে তালা দেওয়া ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নেতাকর্মীদের হামলার সাথে নোয়াখালী জেলা বিএনপি, জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল ও তার কোনো লোকজন জড়িত নেই। উদ্দেশ্যমূলক ভাবে এখানে বিএনপি ও তাদের দলীয় নেতাকর্মীদের নাম জড়ানো হচ্ছে। বিএনপি নেতা আপেল তার বক্তব্যে বলেন, তাকে জড়িয়ে যে মিথ্যাচার করা হচ্ছে, ওই দুটি ঘটনার সময় ঘটনাস্থলে তিনি অথবা তার কোনো সজন ও সমর্থক সেখানে ছিলেন না। তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন