অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, জীবিত উদ্ধার ২৫

অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, জীবিত উদ্ধার ২৫

বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষ, শিশুসহ ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। তবে উদ্ধারকাজে অংশ নিয়ে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।

শনিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকায় বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজিবির ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে নৌকায় করে বাংলাদেশে আসছিলেন রোহিঙ্গারা। ভোরে পশ্চিমপাড়া এলাকায় বঙ্গোপসাগরে পৌঁছালে নৌকার তলা ফেটে যায়। এরপর তাৎক্ষণিক উদ্ধারকাজ চালান বিজিবি সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও উদ্ধার অভিযান চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন