‘দেশ মাতৃকার সেবায় সর্বদা সচেষ্ট বিমানবাহিনী’

‘দেশ মাতৃকার সেবায় সর্বদা সচেষ্ট বিমানবাহিনী’

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বিমানবাহিনী দেশ মাতৃকার মহান সেবায় সর্বদা সচেষ্ট রয়েছে। বিমানবাহিনী তথা সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়া আকাশ পথে নিজেদের প্রস্তুত রাখার পাশাপাশি দেশ-বিদেশে প্রকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে সংকট সামাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞাপন

সোমবার বিমানবাহিনী কর্তৃক ফেনীতে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফেনী জেলা প্রশাসক, সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জেলার ছাগলনাইয়া হাবিবউল্যা খান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিমানবাহিনীর প্রধান- সর্বপ্রথম প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সময়োপযোগী দিকনির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এর পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে যে সকল প্রতিষ্ঠান আর্থিক, ত্রাণ ও বিভিন্নভাবে সার্বিক সহায়তা প্রদান করেছেন, তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর স্বতস্ফুর্ত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে বিমান বাহিনী দেশ ও জনগণের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

একইদিন তিনি ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে অবস্থিত হাবিব উল্যাহ্ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল বিশিষ্ট ‘শাহীন ভবন’ ও ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল কোরআন ইসলামিয়া মাদরাসার উন্নয়নকাজ পরিদর্শন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন