সিডিএর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

সিডিএর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছেন এক আ.লীগ নেতা। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল মান্নান। উপজেলার মইজ্যারটেক গোল চত্বরের পূর্বপাশে এ মার্কেট নির্মাণ করেছেন তিনি।

বিজ্ঞাপন

জানা যায়, আব্দুল মান্নানের আবেদনের প্রেক্ষিতে ২০২৪ সালের জুন মাসে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএর) সচিব মিজানুর রহমান সাক্ষরিত এক চিঠিতে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় ৩.৭৭ কাঠার একটি পরিত্যক্ত জমি এক বছরের জন্য অস্থায়ীভাবে আংশিক চলাচলের রাস্তা ও আংশিক বাগানের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়। বাৎসরিক ভাড়া হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা ও ভ্যাট ট্যাক্সসহ মোট ১ লাখ ৮৮ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে শর্ত থাকে যে, জমির শ্রেণির কোনো প্রকার পরিবর্তন করা যাবে না। ভাড়াকৃত জমিতে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। নতুন করে ভাড়া বা চুক্তি নামা সম্পাদনের সময় জায়গাটি পরিদর্শন করা হবে। এসব শর্তের আলোকে জায়গাটি এক সনা লিজ দেওয়া হয়। কিন্তু আব্দুল মান্নান সিডিএর জায়গাটি এক সনা লিজ নিয়ে সেখানে রাতারাতি মার্কেট নির্মাণ করে ফেলেন। এই লিজের জায়গায় ৬টি দোকানঘর নির্মাণ করে সেগুলো ভাড়া দিয়ে দেয়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য জাহিদুল করিম কচি বলেন, কর্ণফুলীর মইজ্যারটেক ও পুরাতন ব্রিজঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কেউ যদি পুনরায় দখল করে তাহলে আবারো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, সিডিএর জায়গা কেউ দখল করে রাখতে পারবে না। কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...