বৈরী আবহাওয়ায় শাহ আমানতে বিঘ্নিত বিমান চলাচল

চট্টগ্রাম ব্যুরো

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে বিঘ্নিত বিমান চলাচল

দুর্যোগপুর্ণ আবহাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে তিনটি ফ্লাইট অবতরণ করতে না পারায় ঢাকায় ডাইভার্ট করা হয়েছে। অন্যান্য ফ্লাইটগুলোতেও ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

বিজ্ঞাপন

তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS350 (আবুধাবি-চট্টগ্রাম) এবং এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-526 (শারজাহ-চট্টগ্রাম) ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG121 (ঢাকা-চট্টগ্রাম) পুনরায় ঢাকা ফিরে গেছে।

তিনি জানান, সকাল থেকে দিনভর ভারি বৃষ্টিপাতের পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ৮০-৯০ কিলোমিটার রয়েছে। যা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...