কক্সবাজারে ছিনতাইকারি চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৯ আসামি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে ছিনতাইকারি চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৯ আসামি

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ছিনতাইকারি চক্রের ৪ জন সদস্যসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৫ জন বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত আসামি।

বিজ্ঞাপন

অভিযানে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারিরা হলো মো. রফিক (৩৮), আব্দুল ওয়াহিদ (২৪), রহিম ওরফে রং চা (৩৮) ও আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২১)।

বৃহস্পতিবার ও গেলে চব্বিশ ঘন্টায় শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইকারি, অস্ত্র ও মাদক উদ্ধারে এই অভিযান চালানো হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারি এবং ৫ জন পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। শহরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে, সাধারণ মানুষকে নিরাপদ রাখতে এবং অপরাধ দমনে এ ধরণের অভিযান নিয়মিতভাবে চালাবে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...