ঝটিকা মিছিলের পর যুবলীগ ক্যাডার ‘গুঁজা মোনাফ’ ও তার সহযোগী আটক

ঝটিকা মিছিলের পর যুবলীগ ক্যাডার ‘গুঁজা মোনাফ’ ও তার সহযোগী আটক
মোনাফ সিকদার ওরফে ‘গুজা মোনাফ’

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালার চা-বাগান এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন জেলা যুবলীগের ক্যাডার মোনাফ সিকদার ওরফে ‘গুঁজা মোনাফ’ ও তার সহযোগী রানাকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আটক মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যাসহ ডজনখানেক ফৌজদারি মামলা রয়েছে।

গতকাল বুধবার রাত আনুমানিক ১২টার দিকে রামু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তবে ঠিক কোন নির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানাসংলগ্ন এলাকায় মোনাফ সিকদারের ছবি ও ব্যানার ব্যবহার করে যুবলীগের নেতা-কর্মীরা এক ঝটিকা মিছিল বের করেন। ওই মিছিলের পরপরই তাকে আটকের পর মাঠে নামে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি এ কে ফজলুল হক জানান, বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ যুবলীগ নেতা মোনাফ সিকদার ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন