আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নোয়াখালীতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে নির্বাচনের সময় জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে সকাল থেকে নারী ভোটারদের উপচে পড়া উপস্থিতি চোখে পড়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা দিকে থেকে জেলার সদর উপজেলার, পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়, গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, একলাশপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্র, কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে ভোট দেওয়ার জন্য ভোট গ্রহণের ১ ঘণ্টা পূর্বেই কেন্দ্রের মাঠে আছেন বহুসংখ্যক নারী। এ সকল কেন্দ্রে গিয়ে বিপুল-সংখ্যক নারী ভোটারকে দেখা যায়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬১টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ সব ভোটকেন্দ্রের সবকটিই সিসি ক্যামেরার আওতায় রয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

নোয়াখালী ৪ সদর সুবর্ণচর আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও জামায়াতের প্রার্থী ইসাক খন্দকার সকালে মাইজদী পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

মো. শাহজাহান বলেন, ১৬ বছর পর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটার গণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছে।দুপুর এ বারোটা পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকেল পর্যন্ত ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। তিনি সকল ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।

জানা যায়, নোয়াখালী-১ আসনে মোট ১৪১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৮টি সাধারণ এবং ৫৩টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। নোয়াখালী-২ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১১টি। এর মধ্যে ৭৩টি সাধারণ এবং ৩৮টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। নোয়াখালী-৩ আসনে মোট ১৬৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১০৬টি সাধারণ এবং ৬০টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ছয়টি আসনের মধ্যে সর্বাধিক। নোয়াখালী-৪ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৯৮টি। এর মধ্যে ১৫৬টি সাধারণ এবং ৪২টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। নোয়াখালী-৫ আসনে মোট ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৪টি সাধারণ এবং ৫১টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।নোয়াখালী-৬ আসনে মোট ১০৪টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৭টি সাধারণ এবং ১৭টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে, যা জেলার ছয়টি আসনের মধ্যে সর্বনিম্ন। ছয়টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন,জাতীয় পার্টি,জেএসডিসহ কয়েকটি দলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোনো ভোট কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ভোটের দিন রাতে হাতিয়াতে একটু উত্তেজনা থাকলেও কোনো ভোট কেন্দ্র আক্রান্ত হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন