নোয়াখালীর চাটখিলের যুবকের লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে শ্বশুরবাড়িতে আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি নোয়াখালী চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ঈদাগাজি পাটোয়ারীবাড়ির নুরুজ্জামানের ছেলে মোহন (৩২)।
ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টায় পরিবারের কাছে খবর আসে ভিকটিম তাহার শ্বশুরবাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের গুজারদিঘির পাড়ে শ্বশুরবাড়িতে বিষপান করেন। তাহার পরিবারের সদস্যরা খবর শুনে মোহনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে চাটখিল সরকারী হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিক চিকিৎসার পরে তাহাকে নোয়াখালী সদর হাসপাতাল নেওয়ার পরে সন্ধ্যায় মোহন মারা যান। রাতে লাশ ভিকটিমের নিজ বাড়ি নিয়ে আসে।
খবর পেয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ জানান, রাত আনুমানিক ৩টার সময় এসআই মোসলেহ উদ্দিনকে পাঠিয়ে মৃতদেহের ময়নাতদন্তের জন্য পুনরায় নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। মোহনের শ্বশুরের নাম নবী উল্যাহ প্রকাশ চেয়ারম্যান। স্ত্রীর নাম মিতু। ভিকটিমের ৪ বছর বয়সে একটি ছেলে আছে।
জানা যায়, ভিকটিম মোহনের স্ত্রী দীর্ঘদিন যাবৎ তার বাবার বাড়িতে অবস্থান করছেন, ভিকটিম মোহন বারবার স্ত্রীকে ফেরত আনতে চাইলেও তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে নানা ধরনের মানসিক অত্যাচারসহ গালমন্দ করতেন। এ কারণে এ অপমৃত্যুর ঘটনা ঘটতে পারে। মোহন আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে গেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

