বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে লক্ষ্মীপুরে বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে করে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে ব্যবসা-বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে। জেলা শহরের বিভিন্ন মার্কেটসহ নিম্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।
শহরের ব্যবসায়ীরা জানান, ভোররাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে করে স্থবির হয়ে পড়েছে ব্যবসা বানিজ্য। বাজারে মানুষ নেই বললেই চলে।
অপরদিকে স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো নগন্য। যারা এসেছে তাদের ভিজে ভিজে বাড়ি ফিরতে হয়েছে। তবে বৃষ্টি জনজীবনকে বিপর্যস্ত করলেও কৃষির জন্য হয়েছে সুবিধা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জহির আহমেদ বলেন, এসময় আউস বীজ তলা তৈরির জন্য এ বৃষ্টি ভালো। মাঠে পানি ছিলো না। বৃষ্টি হওয়াতে পানি হয়েছে।
রামগতি আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. সোহরাব হোসেন বলেন, আগামী ১ জুন পর্যন্ত বৃষ্টি চলমান থাকবে। সকালে লঘুচাপটি নিম্নচাপে পরিনত হয়েছে। আগামী ৪৮ঘন্টার মধ্যে এটি লঘু-নিম্নে চাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫২মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বড় ধরনের কোন ঝড় না হলেও হাল্কা বাতাস থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

