আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গেটম্যান গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গেটম্যান গ্রেপ্তার

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি গেইটম্যান মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শংকুচাইল এলাকা থেকে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত। তিনি জানান, অপর পলাতক আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মামলার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গ্রেপ্তার করা হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বলে জানা গেছে।

চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত বলেন, আগামীকাল এ বিষয়ে বিস্তারিত আপনাদের জানানো হবে। হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২১ মার্চ শনিবার রাত তিনটায় কুমিল্লা পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়। এ ঘটনায় আহত শেফালী আক্তার লাকসাম রেলওয়ে পুলিশ থানায় হেলাল উদ্দিন এবং মেহেদী হাসান দুজনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...