অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলারের সঙ্গে ধাক্কা, নিহত ১ আহত ৪

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলারের সঙ্গে ধাক্কা, নিহত ১ আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ চারজন। রোববার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রোমানা কসবা উপজেলার তেতুয়া গ্রামে বারু মিয়ার মেয়ে। আহতরা হলেন, সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো. তৌহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা, কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।

স্থানীয় লোকজন জানান, সকালে কসবা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জেলা শহরের দিকে আসার পথে উড়শীউড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ওসি আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...