বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য লড়াই করেনি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর বিএনপি লড়াই ও আন্দোলন সংগ্রাম করেছিল।
মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির আন্দোলনের ফলশ্রুতিতে ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।
নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম-আহ্বায়ক এড. এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি প্রমুখ।
এদিকে সভা শেষে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। পরবর্তীতে জেলা শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতেও নেতৃত্ব দেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

