চট্টগ্রামের বাঁশখালীতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন । এ সময় ইটভাটায় থাকা কাঁচা ইটগুলো নষ্ট করা হয়।
সোমবার উপজেলার সরল ইউপির মিনজিরীতলায় জনৈক সাইফুল ইসলামের মালিকানাধীন মেসার্স চৌধুরী ব্রিকস নামের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন এ জরিমানা আদায় করেন।
বিজ্ঞাপন
এ সময় চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস প্রসিকিউশন প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানান, পরিবেশ সুরক্ষিত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

