কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।
বিজ্ঞাপন
সোমবার রাত ২টা ৪০ মিনিটের দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-আমানগণ্ডা বিওপির টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে ১০০ গজ দূরে সোনাপুর নামক স্থান থেকে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, আটককৃত মালামাল জব্দের পর বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

