আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী শাওন বেসরকারিভাবে বিজয়ী

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী শাওন বেসরকারিভাবে বিজয়ী
ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১০৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফলে কলস প্রতীকে আতিকুল আলম শাওন পেয়েছেন ৯০ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট।

এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সোলাইমান খাঁন (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ২৪ হাজার ৫৯৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা এহতেশামুল হক কাসেমী (হাতপাখা) পেয়েছেন ১৪ হাজার ৮০ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোটের সজল কুমার কর (ছড়ি) পেয়েছেন ২৫৯ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ১৬৬ জন। এর মধ্যে ৫৬.৩৫ শতাংশ হারে ১ লাখ ৮২ হাজার ২৭৪ ভোট পড়েছে। মোট বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৫৯৪।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন