হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
ছবি: আমার দেশ

নোয়াখালীর হাতিয়ায় পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিরব উদ্দিনকে মঙ্গলবার গভীর রাতে পৌরসভার সৈয়দিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে আদালতে নেয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

নিরব উদ্দিন (৩৮) হাতিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর গুল্যাখালী গ্রামের বাসিন্দা সিরাজ কয়ালেন ছেলে। তিনি পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সরকারবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন সরকারি অফিস-আদালতে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে নিরবের বিরুদ্ধে। এসব অভিযোগে দায়ের হওয়া নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, নিরব উদ্দিন নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন