‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহীদ ভুলু আউটার স্টেডিয়ামে এ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক এ টি এম ফিরোজ আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জাহাঙ্গীর আলম কালা, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপি নেতা ওমর ফারুক টপি, ডিবি জসিম উদ্দিন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাউন্সিলর ইকবাল বাহার আজাদ।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ও আমার দেশের জেলা প্রতিনিধি আজাদ ভূঁইয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুল আমিন খান ও মো. সিরাজ উদ্দিন শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান পলাশ, হিরনসহ স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

