আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আনোয়ারায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

আনোয়ারায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তালিকাভুক্ত সন্ত্রাসী আক্তারকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আটক করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের কমিউনিটি সেন্টার থেকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এর আগে আক্তারের নির্বাচনী প্রচারণার উপস্থিতির একটি ছবি ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটকের সময় তার কাছ থেকে একটি দেশীয় শটগান (এলজি), একটি বিদেশি রিভলভার, একটি চাইনিজ কুড়াল হাতলসহ, একটি হাতলবিহীন চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি গুলি অপসারণ স্টিক, চারটি পটকা, একটি টর্চার চাবুক এবং নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন