সাতকানিয়ায় দুই শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে আটক ৪

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় দুই শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে আটক ৪
ছবি: আমার দেশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগে চার যুবককে আটক ও পাহাড়ি এলাকা থেকে ভিকটিমদের উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের পাহাড়ি এলাকায় স্থানীয় জনসাধারণের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ রাত ১১টার সময় অভিযুক্তদের গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে এমন খবর ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় লোকজনও পুলিশকে সহযোগিতা করে। পরে অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো— মো. ছৈয়দ (১৫), পিতা ওসমান; মো. রাকিব (২০), পিতা শাহ আলম; মো. মানিক ইসলাম (২০), পিতা নাসির এবং আব্দুর রহিম (১৮), পিতা আব্দুল মজিদ। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহ ও বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই কিশোরীর মধ্যে একজন নবম শ্রেণির ছাত্রী ও অপর জন অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে আটক চারজনকে রাত ১২টার সময় থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে ভিকটিমদের প্রয়োজনীয় সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন