মাটিরাঙায় মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরণ

মাটিরাঙায় মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরণ

বর্ণিল আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষ্যে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ওয়াছু এলাকায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

মাটিরাঙ্গা উপজেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি থৈইঅংগ্য মারমার সভাপতিত্বে বর্ণিল এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ও ওয়াছু মৌজার হেডম্যান অংপ্রু মারমা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, গেল ১৭ বছর এ পাহাড়ে জাতিগত বিভেদ সৃষ্টি করে একটি বিশেষ গোষ্ঠী নিজেদের ফায়দা হাসিল করেছে। এ বছর পাহাড়জুড়ে স্বারম্বরে সাংগ্রাই উদযাপিত হচ্ছে। আগামীতেও যেকোন আয়োজনে যেকোন ধরনের পৃষ্ঠা পোষকতা করা হবে।

পরে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন