চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, প্রায় পাঁচ বছর আগে দৈয়ারা বেপারীবাড়ির সালমা আক্তারের (২৩) সঙ্গে উপজেলার প্রসন্নপুর ছোয়ানী এলকার সৌদি প্রবাসী মো. রিয়াদ হোসেনের (২৬) পারিবারিকভাবে বিয়ে হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রবাসী স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় অভিমানে স্বামীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
শাহরাস্তি মডেল থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছন । এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

