খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার মধ্যে ৪ উপজেলার প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়া।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, রামগড়, দীঘিনালা, গুইমারা ও লক্ষীছড়ি উপজেলার ফলাফলে আবদুল ওয়াদুদ ভূইয়া পেয়েছেন ৫১ হাজার ৪২৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩২ হাজার ৬৫৯ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এয়াকুব আলী চৌধুরী পেয়েছেন ১৫ হাজার ৮৪৭ ভোট।
ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬৭ ভোট।
এ জেলায় আরও ৫টি উপজেলার ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ফলে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ গণনা শেষ হওয়া পর্যন্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

