সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রানু

জেলা প্রতিনিধি, ফেনী

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রানু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ফেনী থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু।

সোমবার(৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রানুসহ মনোনীতদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

রেহানা আক্তার রানুর মনোনয়ন লাভের খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

জানা গেছে, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু ছাড়াও ফেনী থেকে মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহানা আক্তার সানু, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তানজিয়া আফরিন এলিনাসহ ৭ জন মনোনয়নপত্র জমা দেন।

গত শুক্র ও শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংরক্ষিত আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গঠিত মনোনয়ন বোর্ড দীর্ঘ যাচাই-বাছাই শেষে অভিজ্ঞ এ সাবেক সংসদ সদস্যকে পুনরায় বেছে নিয়েছে।

এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, রেহানা আক্তার রানু আপাকে দলীয় মনোনয়ন দেওয়ায় ফেনী-বাসীর পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞ। এ মনোনয়নে পুরো জেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...