কুমিল্লা-৫ নির্বাচনি এলাকা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন বাগড়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে একমাত্র ধানের শীষের এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট চোখে পড়েনি । বৃহস্পতিবার দুপুর ১টায় বাগরা মাদ্রাসা কেন্দ্রের প্রতিটি ভুথে শুধু ধানের শীষের একজন করে পোলিং এজেন্ট দেখা যায় ।
জানা যায়, কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিনের বাড়ি শশীদল ইউনিয়নের বাগডা গ্রামে ।
বিএনপির প্রার্থী জসীম উদ্দীনের পোলিং এজেন্ট সঙ্গে কথা বলে জানা যায়, এই কেন্দ্রে অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেওয়া হয়নি। তবে কেন দেওয়া হয়নি, সে বিষয়ে তারা কিছুই বলতে পারছে না।
দুপুর ১টায় বাগড়া দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে আসেন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেন । তিনি অভিযোগ করে বলেন, ‘আমি এজেন্ট দিয়েছিলাম, তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে । কয়েকজন পোলিং এজেন্ট ভয়ে আসেনি ।’
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রার্থী জসীমউদ্দীন উল্টো অভিযোগ করে বলেন, ব্রাহ্মণপাড়ায় কয়েকটি কেন্দ্রে জামায়াতের লোকজন জোর করে ব্যালটে সিল মেরেছে । এখনো পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে ।
বাগড়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, এজেন্ট দেওয়ার জন্য দাঁড়িপাল্লার লোকজন কাগজপত্র নিয়েছিল । কিন্তু কেউ পোলিং এজেন্টের দায়িত্ব পালন করতে আসেনি ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

