আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংবাদ সম্মেলনে নাছির উদ্দীন মুনির

চট্টগ্রাম-৫ আসনে কারচুপির মাধ্যমে আমাকে হারানো হয়েছে

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রাম-৫ আসনে কারচুপির মাধ্যমে আমাকে হারানো হয়েছে
ছবি: আমার দেশ

জাতীয় নির্বাচনে চট্টগ্রাম হাটহাজারী-৫ আসনে কারচুপির মাধ্যমে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন এক প্রার্থী।

শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনের ১১দলীয় ঐক্য জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘আমাকে হারানোর জন্য আসনের অনেকগুলো কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ফরহাদাবাদ ৪ নং, মির্জাপুর ৮ নং, হাটহাজারী পৌরসভা ৬ নং, চিকনদণ্ডী ১ নং, উত্তর মাদার্শা ৪ নং মাহলুমা কেন্দ্রসহ অনেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়।

সকাল বেলা প্রথমে ও বিকেল বেলা সহকারী প্রিসাইডিং অফিসারদের জিম্মি করে ব্যাপক জাল ভোট প্রদান করা হয়। পাশাপাশি বিএনপি দলীয় ও পছন্দের প্রিসাইডিং বিয়োগ ও তাদের মাধ্যমে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং ও কারচুপি করা হয়।

আপনারা দেখেছেন, পোস্টাল ব্যালটের ফলাফলে নিরপেক্ষতার কারণে আমি বেশি ভোট পেয়েছি। ঠিক কেন্দ্রগুলোতেও যদি নিরপেক্ষতা ও স্বাভাবিক পরিবেশ বজায় থাকত, তাহলে আমিই বেশি ভোট পেতাম। এখান থেকে বোঝা যায় আমি পরাজিত হইনি, আমাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। এ ফল আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন