আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী ইঞ্জিনিয়ার শ্যামল

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী ইঞ্জিনিয়ার শ্যামল

ব্রাহ্মণবড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি পেয়েছেন ২ লাখ ৯ হাজার ৩৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্ধী এনসিপির প্রার্থী মোহাম্মদ আতাউল্লাহ। শাপলা কলি প্রতীক নিয়ে তিনি পান ৬২ হাজার ৫৪৭ ভোট। সে হিসেবে খালেদ হোসেন মাহবুব শ্যামল ১ লাখ ৪৭ হাজার ৮৯ ভোটের ব্যবধানে জয়ী হন।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, দীর্ঘদিনের মানুষের ভালোবাসার ফল এটি। সারা বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতায় তিনি সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় দলের চেয়ারপারসন তারেক রহমান খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ভালো জায়গায় রাখার জন্য বিবেচনা করবেন বলে ব্রাহ্মণবাড়িয়াবাসী মনে করেন।

এছাড়া ব্রাহ্মাণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন বিএনপি প্রার্থী এম এ হান্নান। তার প্রাপ্ত ভোট ৬৮ হাজার ৯২ ভোট। নিকটতম প্রার্থী হন বিএনপির বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে এ কে এম কামরুজ্জামান পান ৩৫ হাজার ২২০ ভোট।

বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল/আশুগঞ্জ- বিজয়নগর আংশিক) আসনে বিজয়ের হাঁসি হাসেন বিএনপির বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা (স্বতন্ত্র) হাঁস প্রতীক নিয়ে তিনি পান ১ লাখ ১৮ হাজর ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন বিএনপি জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম এর সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব। খেজুর গাছ প্রতীকে তিনি পান ৮০ হাজার ৪৩৪ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মুশফিকুর রহমান (ধানের শীষ) পান ১,৩৯,৮৪২ ভোট। তার নিকটতম প্রার্থী মো. আতাউড় রহমান (দাঁড়িপাল্লা) পান ৯১,৭৯৬ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে এম এ মান্নান পান (ধানের শীষ)- ৮৫,৭৬৯ ভোট। তার নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস (স্বতন্ত্র) প্রতীক ফুটবল পান ৮৪,৭০৮ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি প্রতীক মাথাল মার্কা-পান  ৯৪,২৩১ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামের প্রার্থী মো. মহসীন (দাঁড়িপাল্লা) পান ৩৭,৯৬৫ ভোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...