শাহরাস্তিতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

শাহরাস্তিতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

চাঁদপুরের শাহরাস্তিতে কাল বৈশাখীর ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকালে হঠাৎ কাল বৈশাখী ঝড় আঘাত হানে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে যায়। কয়েকটি স্থানে বসত ঘরের উপড়ে উপচে পড়ে গাছ। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

শাহরাস্তি পৌরসভার নিজ মেহের গ্রামের প্রবাসী এমরান হোসেনর বসত ঘরে উপর একটি গাছ উপড়ে পড়ে এতে ঘরে থাকা পরিবারের সদস্যরা দৌড়ে জীবন রক্ষা করলেও বসত ঘরটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

এছাড়াও চিতোষী পশ্চিম ইউনিয়নের নুনিয়া ব্যাপারি বাড়ির দিনমজুর আবু বকর সিদ্দিকের বসত ঘরের উপর গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিজ মেহের মিয়াজী বাড়ির মনি বেগমের বসত ঘরের উপর উপচে পড়ছে গাছ এতে ঘরটি ভেঙে যায়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রচন্ড ঝড়ে গাছপালা ভেঙে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ঈদুল আজহার কোরবানির পশু নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। হাট বাজার গুলোতে পানি জমে ক্রেতা-বিক্রেতারা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শাহরাস্তিতে সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম নিজাম উদ্দিন সামস্ জানান, প্রায় ৫০ টি জায়গায় গাছ পড়ে বিদ্যুতের তার ও খুটি পড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে সময় লাগবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন জানান, ঝড়ে কিছু ঘরের ক্ষতি হয়েছে আমরা দ্রুত শুকনো খাবার, টিন ও কম্বল বিতরণ করেছি। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, গাছ পড়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তা নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন