চান্দিনায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

চান্দিনায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

কুমিল্লার চান্দিনা উপজেলায় আবাসিক এলাকায় গ্যাস সংযোগের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে উপজেলার কুটুম্বপুর এলাকায় চার গ্রামের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে একটি মিছিল কুটুম্বপুর বাজার প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে মানববন্ধনে অংশ নেয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলেও ধীরগতি দেখা দেয়।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন গ্যাস আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, আয়েত আলী মোল্লা, মাওলানা মতিউর রহমান ফরাজী, মো. খায়ের, শাহজাহান মোল্লা, মাওলানা মিজানুর রহমান, সদস্য সচিব কে এম জামাল, সফিউল্লাহ ফরাজী, শাহজালাল ফরাজী।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন