কওমী মাদরাসা ঐক্য পরিষদের

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান
ছবি: আমার দেশ

মাদরাসা শিক্ষা ও প্রতিষ্ঠান নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন দাউদকান্দি কওমী মাদরাসা ঐক্য পরিষদ । সাংবাদিকদের প্রতি তথ্য যাচাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা।

এক লিখিত বক্তব্যে ওলামায়ে কেরাম বলেন, মাদরাসা দেশের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদরাসায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয় পড়ানো হয়। মাদরাসা নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

তারা বলেন, কোনো একটি ঘটনার দায় পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থার ওপর চাপানো উচিত নয়। কোথাও অনিয়ম বা অনৈতিকতা থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

লিখিত বক্তব্যে দাউদকান্দি কওমী মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি নাজীর আহমাদ, মাদরাসা নিয়ে অপপ্রচার বন্ধ, অভিযোগ প্রমাণ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে উপস্থাপন, নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ এবং মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার আহ্বান জানান ।

ওলামায়ে কেরাম বলেন, সত্য, ন্যায় ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমেই ভুল ধারণা দূর করা সম্ভব। পারস্পরিক সম্মান ও সহনশীলতার পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...