ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁদপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। ৪৬ জন প্রার্থীর মধ্যে ১৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থী রয়েছে ৩৪ টি।
শনিবার সকাল দশটা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই করা হয়।
চাঁদপুর ১ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা হলেন, গণফোরামের মো.আজাদ হোসেন, জাতীয় পার্টির হাবিব খান ও গণ অধিকার পরিষদ প্রার্থী মো. এনায়েত হোসেন।
তাদের প্রত্যেকের দাখিলকৃত হলফ নামায় স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
চাঁদপুর-২ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল ও একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
বাতিল ঘোষণা করা হয় বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার, স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মানসুর আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল মবিন ও আমার বাংলাদেশ পার্টির রাশিদা আক্তারের মনোনয়ন।
এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করেন স্বতন্ত্র প্রার্থী মো.আব্দুস শুক্কুর পাটোয়ারী।
চাঁদপুর ৩ আসনে ৯জন প্রার্থীর মধ্যে গণফোরাম প্রার্থী সেলিম আকবরের হলফনামায় সাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
চাঁদপুর-৪ আসনে ১০ জনের মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরা হলেন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মো.আব্দুল মালেক, (ঋণ খেলাপি), স্বতন্ত্র প্রার্থী মো.আব্বাস উদ্দিন ও আরেক স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন, তার ১ শতাংশ ভোটার সমর্থন পত্র জমা না দেওয়া এবং একই কারণে বিএনপির মোজাম্মেল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয় ।
চাঁদপুর-৫ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়ার ১ শতাংশ ভোটার সমর্থন না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

