কুমিল্লায় ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আদর্শ সদর উপজেলা ভূমি অফিসে প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। বেলুন ও ফিতা কেটে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। পরে অনুষ্ঠানে অতিথিরা মেলা পরিদর্শন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে মেলায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, সিটি কর্পোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে ভূমিসেবা নিতে আসা গ্রাহকরা তাদের বিভিন্ন মতামত ও অভিযোগ তুলে ধরেন। পরে গ্রাহকদের সকল কথা শুনে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন ভূমি অফিসের কর্মকর্তারা ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

