চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল অটোরিকশাযাত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল অটোরিকশাযাত্রীর
নিহত ইমাম হোসেন ও দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশনের উত্তর পাশে সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহত ইমাম হোসেন (৩৮) উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া এলাকার মৃত শামশুল আলমের ছেলে।

হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় চকরিয়া পৌর সদরের চিরিংগা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, লাশ আইনি প্রক্রিয়া শেষে রোববার রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন