দেশের ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়ার পর থেকেই কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের বিষয়ে কুমিল্লা নগরীর অলি গলি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। আলোচনা এগিয়ে আছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা টিপু। এছাড়াও আলোচনায় রয়েছেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করেন বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। বর্তমানে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব মো. শাহ আলম।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করে সোমবার। প্রশাসক নিয়োগের পরপরই কুমিল্লার রাজনৈতিক পাড়ায় আলোচনা শুরু হয় কে হচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক।
কুমিল্লায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। কারণ ২০২০ সালে মহামারি করোনা কালীন সময়ে কুমিল্লায় বিবেক নামে মানবিক সংগঠন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৪৭৬ জনের লাশ দাফন করেছিল বিবেক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এছাড়াও আলোচনায় রয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আব।
কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক দুইবারের মেয়র বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল হক সাক্কু দলের বাইরে থাকায় আলোচনায় থাকছেন না তিনি। তবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এদিকে কুমিল্লার সর্বশেষ দুটি নির্বাচনে অংশগ্রহণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার। সাক্কু এবং কায়সার দুজনেই বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার কারণে প্রশাসকের দৌড়ে প্রতিযোগিতা করার কোন সুযোগই পাচ্ছেন না।
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ১০ জুলাই ২০১১ তারিখে প্রতিষ্ঠিত হয়। এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি ঘোষণার মাধ্যমে দেড়শ বছরের পুরানো কুমিল্লা পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর করে গঠন করা হয়। ২৭টি ওয়ার্ড নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠিত। বর্তমানে কুমিল্লা সিটি করপোরেশনে প্রায় ১৫ লক্ষাধিক মানুষ বসবাস করছেন।
ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে মো. শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন।
এ ছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং মো. শওকত হোসেন সরকার গাজীপুর সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন।
‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা এদের সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধিমোতাবেক ভাতা পাবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

