নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবীবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
বিজ্ঞাপন
কোম্পানীগঞ্জ থানার এসআই মোসলেম উদ্দিন বলেন, পাগলের বেশে এলাকায় ঘোরাফেরা করতেন ওই নারী। সকালে হাবীবপুর গ্রামে তাকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

