‘রুবেল বাহিনীর’ বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন

‘রুবেল বাহিনীর’ বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন
ছবি: আমার দেশ

কুমিল্লা নগরীর ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকায় কথিত রুবেল বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, হামলা, ভাঙচুর, মাদক কেনাবেচার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, একই এলাকার কথিত রুবেল বাহিনীর সদস্য হিসেবে পরিচিত রানা, রাশেদ, খলিল, কালা মিয়া, সিয়াম ও হাবীব দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তাদের বিরুদ্ধে নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তোলা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব ঘটনার কারণে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকে ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। অভিযোগ রয়েছে, কেউ প্রতিবাদ করলে কিংবা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘর কিংবা ব্যক্তির ওপর হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটানো হয়। ফলে ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চলাফেরা করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন