জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

বিজ্ঞাপন

গ্রেপ্তার মো. ইমরান (২৫) পথরীঘোনা এলাকার ছিন্নমূল ৮ নম্বর সমাজের বাসিন্দা ও আজাহারের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে সলিমপুর এলাকার পথরীঘোনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমরানকে গ্রেপ্তার করা হয়।

রোববার সকালে র‍্যাব-৭-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে ইমরানের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। ইমরানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন