আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লামায় ফ্যামিলি কার্ড তথ্য জরিপের কার্যক্রম শুরু

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

লামায় ফ্যামিলি কার্ড তথ্য জরিপের কার্যক্রম শুরু

বান্দরবান জেলার লামা উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার দুর্গম পাহাড়ি ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম হারগাজা মার্মাপাড়ায় তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন শুক্রবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সমাজসেবা কর্মকর্তা তানবীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুর রব ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ফ্যামিলি কার্ড প্রকল্প কার্যক্রম উদ্বোধনের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, প্রথম পর্যায়ে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটির মিটিং ইতিমধ্যে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, জরিপে প্রতিটি গ্রামে একজন করে ট্যাগ অফিসার, ওয়ার্ডে তদারকির জন্য প্রাণিসম্পদ অফিসার ও ইউনিয়নে ট্যাগ অফিসার হিসেবে রয়েছেন সমবায় কর্মকর্তা।

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে 'ফ্যামিলি কার্ড' চালু করে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন