বিএনপির নির্বাহী কমিটির সদস্য, দাউদকান্দি-মেঘনা উপজেলা বাজার মনিটরিং প্রধান, অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন দোকানিদের উদ্দেশে বলেন, ‘যদি কেউ চাঁদাবাজি করতে আসে, সে যে দলেরই হোক, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবেন এবং আমাদের নেতৃবৃন্দের সহযোগিতায় পুলিশের কাছে তুলে দেবেন।’
সোমবার মানিকার চর বাজারে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে এসে তিনি এসব কথা বলেছেন। অ্যাডভোকেট মারুফ হোসেন বলেন, ‘আপনারা যারা ব্যবসায়ী আছেন, রমজান উপলক্ষে সাধারণ ক্রেতাদের দিকে তাকিয়ে অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকবেন।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, আবু ইউসুফ নয়ন, দিলারা শিরিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভুইয়া, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
অ্যাডভোকেট মারুফ হোসেন বাজার মনিটরিং শেষে মানিকার চর বাজার জামে মসজিদে জোহরের নামাজ আদায় করার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

