ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড থেকে নিমসার পর্যন্ত সকাল ১০টা থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের বেহাল দশার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার।
তিনি বলেন, রাস্তার বেহাল দশার কারণে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ভোগান্তির শিকার যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লার আলেখারচর বিশ্বরোড থেকে আমতলী ক্যান্টনমেন্ট এলাকার রাস্তা খানাখন্দে ভরপুর । বড় বড় ট্রাক, কাভার্ডভ্যান ও লরি আটকে যাওয়ার কারণেই এই যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে এত খানাখন্দ থাকাটা কতটুকু যুক্তিযুক্ত।
কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছেন ব্যবসায়ী নুরে আলম। তিনি জানান, কুমিল্লা আলেখারচর বিশ্বরোড থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট আসতেই এক ঘণ্টা সময় পার হয়েছে। রাস্তার বেহাল দশা। গাড়ি খুবই ধীরগতিতে চলছে। বড় বড় গর্ত দেখলাম মহাসড়কে। কর্তৃপক্ষ কী করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

