আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লা-১ আসন

ভোট দিলেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

ভোট দিলেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ
ছবি: আমার দেশ

দাউদকান্দি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় দিকে তিনি দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের নিজ গ্রাম গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “আমি আশা করি ভোটাররা নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জনগণের রায়ই চূড়ান্ত রায়।”

তিনি প্রশাসনের প্রতি নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার আহ্বান জানান এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন।

এদিকে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন