আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিআর পদ্ধতি সারা বিশ্বে জনপ্রিয়: ডা.তাহের

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

পিআর পদ্ধতি সারা বিশ্বে জনপ্রিয়: ডা.তাহের

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন—জুলাই-আগস্ট আন্দোলনে হাজার হাজার শহীদ হয়েছে। যদি কেউ এটা স্বীকার না করে, তাহলে জাতির সঙ্গে বেইমানি হবে। ভারত আমাদের ওপর দুঃশাসন চাপিয়ে দিতে চায়। এটা আমরা কখনো মেনে নেব না।

নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) সম্পর্কে ডা. তাহের বলেন—সারা বিশ্বে পিআর পদ্ধতি জনপ্রিয়। এ পদ্ধতিতে সব ভোট মূল্যায়ন হবে। সুতরাং মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুরে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন—জামায়াতের কুমিল্লা দক্ষিণ আমির অ্যাডভোকেট শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, কেরানীগঞ্জ থানা আমির আবদুর রহিম, সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন।

সমাজসেবক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান উল্যাহর পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জামায়াতের পৌরসভা আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, ঘোলপাশা ইউনিয়ন আমির আবদুল কাদের, জামায়াতের আশরাফুল ইসলাম ইমরান, মাওলানা খোরশেদ আলম, মাস্টার আবদুল খালেক মজুমদার, মো. মহসিন, অ্যাডভোকেট তারেক, মাস্টার রেজাউল করিম, রবিউল হক ভুইয়া, ফয়সাল আহমেদ, মাওলানা আবুল খায়ের, আব্দুল লতিফ, মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন