মেরিন ড্রাইভে মেজর সিনহা স্মৃতিফলক উদ্বোধন

মেরিন ড্রাইভে মেজর সিনহা স্মৃতিফলক উদ্বোধন

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মেজর সিনহা স্মৃতিফলকের উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার বাহারছড়ার মেরিন ড্রাইভে এ ফলকের উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ সেনাবাহিনী-বিজিবি ও র‍্যাব কর্মকর্তারা।

উদ্বোধনের পর হেলিকপ্টারে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন সেনা ও বিজিবির দুই বাহিনীর প্রধান।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে মেজর (অব.) সিনহাকে খুন করে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ ও এসআই লিয়াকত গং।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন