কন্যা সন্তানের নিরাপত্তায় শটগানের লাইসেন্স চাইলেন বাবা

জেলা প্রতিনিধি, ফেনী

কন্যা সন্তানের নিরাপত্তায় শটগানের লাইসেন্স চাইলেন বাবা

নিজের কন্যা সন্তানের নিরাপত্তায় একটি শটগানের লাইসেন্স চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তানজিরুল ইসলাম সম্রাট নামের ফেনীর এক পিতা।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সম্রাট নিজেই। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বিজ্ঞাপন

এর আগে গত ৩১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন সম্রাট। তাতে উল্লেখ করেন, তার ৭ বছর বয়সী একটি মেয়ে আছে।

দেশের বর্তমান সামাজিক পরিস্থিতি ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সন্তানের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

সম্রাটের ভাষ্য, একজন দায়িত্বশীল পিতা হিসেবে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও আত্মরক্ষার জন্য একটি বৈধ অস্ত্র প্রয়োজন।

অস্ত্রের অপব্যবহার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এবং প্রচলিত আইন ও বিধিবিধানের সব শর্ত মেনে চলবেন বলে আবেদনে প্রতিশ্রুতি দেন সম্রাট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন