কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে ষ্টেশন হতে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পৌনে তিন কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল মালিক বিহীন অবস্থায় জব্দ করেছে। সোমবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা রসুলপুর রেলওয়ে স্টেশন থেকে অবৈধ মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। কুমিল্লা জেলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।
টাস্কফোর্স দল গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাউল, ফুচকা এবং কসমেটিক্স সামগ্রী মালিক বিহীন অবস্থায় আটক করা হয়।
কুমিল্লা জেলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান জানান, জব্দ-কৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে। চোরাচালান বন্ধে এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

