নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকরা আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ করেছে।
মঙ্গলবার বিকেলে চাটখিল প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান।
আমার দেশ চাটখিল প্রতিনিধি মামুন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে চাটখিলের কর্মরত সাংবাদিকরা বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাহমুদুর রহমান একজন নির্ভীক সৎ ও মজলুম সম্পাদক। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে, বিগত ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়। ফ্যাসিবাদী হাসিনা সরকার মাহমুদুর রহমান ওপর ব্যাপক নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার পরে তিনি বিদেশে চলে যায়। বিগত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরে মাহমুদুর রহমান দেশে এসে আমার দেশ পত্রিকাকে পূর্বের ন্যায় কোটি পাঠকের নিকট জনপ্রিয় করে তোলেন। অনতিবিলম্বে আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, অর্থ সম্পাদক ও চাটখিল সাংবাদিক সমিতির সভাপতি জসিম মাহমুদ, প্রেসক্লাবের সদস্য দীন মোহাম্মদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বিএসসি, চাটখিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু নাসের মাহমুদ চৌধুরী।
উপস্থিত ছিলেন সাংবাদিক রহমত উল্লাহ, আবু হানিফ, সাইদ মোহাম্মদ তুষার, সাইফুল বাবর, আব্দুল আউয়াল, আলমগীর হোসেন হিরো, গোলাম সারোয়ার সহ চাটখিলের বিভিন্ন পর্যায়ের কর্মরত সাংবাদিকবৃন্দ।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

